ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি: মঈন খান

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৭, ২০২২, ০৮:৪৭ পিএম

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি: মঈন খান

বিএনপি জনগণের ভোটের অধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সিলেটের গণসমাবেশ প্রস্তুতি কমিটির উপদেষ্টা, সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।  

তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। কেননা, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। সেই কথাগুলোর বলার জন্য এ গণসমাবেশের আয়োজন করেছি। আর বিএনপি ক্ষমতায় গেলেও গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে চায়। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী তাই গণতন্ত্রের ভাষায় কথা বলি। আমরা অস্ত্রের ভাষায় কথা বলি না।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সিলেট নগরের আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শনকালে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।  

সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, যদিও সরকার বিভিন্ন সময়ে আমাদের বিরুদ্ধে অনেক কাল্পনিক অভিযোগ এনেছে। কিন্তু আমরা সেটি প্রত্যাখ্যান করছি। বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে গেছেন, জনগণের শক্তিই বড় শক্তি। জনগণই সব ক্ষমতার উৎস। সেটার ওপর বিশ্বাস করে আমরা জনগণের সঙ্গে আছি। তাই জনগণের ভোটের ও কথা বলার অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। সেই কথাগুলোর বলার জন্য এ গণসমাবেশের আয়োজন করেছি।

তিনি বলেন, আগামী শনিবারের সমাবেশে আমরা জনগণকে বলবো, ভোটের অধিকার তারা ফিরে পাক। গণতন্ত্র যেনো ফিরে পান। আজ থেকে ৫০ বছর আগে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল। তারা উপলব্ধি করেছিল, পাকিস্তানের অবকাঠামের ভেতরে গণতন্ত্র সম্ভব নয়। পরবর্তীতে আমরা দেখেছিলাম এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। জিয়াউর রহমান সেই এক দলীয় শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে তাদের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, গত ১৪ বছর থেকে দেশে একটি সরকার আছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বরং ক্ষমতা আকড়ে ধরে আছে।

এবি

Link copied!