ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর জন্য সরকারই দায়ী’

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১১, ২০২২, ০৩:২৪ পিএম

‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর জন্য সরকারই দায়ী’

বিএনপি‍‍`র কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে তাণ্ডবের দৃশ্য দেখেছি মন্তব্য করে দলের দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর জন্য সরকারই দায়ী।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপি‍‍`র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

ইমরান সালেহ প্রিন্স বলেন, নয়াপল্টনে বিএনপি‍‍`র কেন্দ্রীয় কার্যালয়ে যে তাণ্ডবলীলা চালানো হয়েছে এটা দেখে আমরা হতভম্ব। একটি সভ্য দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে দল দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছে সংগ্রাম করছে সেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে, প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের দপ্তরে লণ্ডভণ্ড করে ফেলেছে।

তিনি বলেন, সারা বাংলাদেশ সরকার যেভাবে লণ্ডভণ্ড করে দিয়েছে ঠিক একইভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় লণ্ডভণ্ড করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই লণ্ডভণ্ড করার কাজে যারা নিয়োজিত ছিল তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রিন্স বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল নেতাদের মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়া তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দপ্তরের কম্পিউটার সিপি এছাড়া সদস্যদের মাসিক চাঁদার টাকা রাখার আলমারি ভেঙে সবকিছু নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

"সরকার ভীত হয়ে আমাদের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে নস্যাৎ করার জন্য এই তাণ্ডবলিলা চালিয়েছে। কিন্তু দেশের জনগণ এত প্রতিবন্ধকতার পরেও গণসমাবেশ সফল করার মধ্য দিয়ে এই সরকারকে চপেটাঘাত দিয়েছে।"

পল্টনের সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যে জবাবে তিনি বলেন, এটা বিএনপির পরাজয় নয় সরকারের পরাজয় হয়েছে।

টিএইচ

Link copied!