ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জনগন গুম, খুনের সরকারকে বিদায় জানাতে চায়: মোশাররফ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৪, ২০২২, ০১:০৭ পিএম

জনগন গুম, খুনের সরকারকে বিদায় জানাতে চায়: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে সরকার গায়ের জোরে দিনের ভোট রাতে করতে চেয়েছে, জনগণ বিএনপির সমাবেশে এসে সে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে ৷ তারা বলেছে, হত্যা, গুম, খুনের সরকারকে বিদায় জানাতে চায়।

তিনি বলেন, এ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। মুক্তিযুদ্ধের চেতনায় চাপাবাজি ও নানা অপপ্রচার করতে গিয়ে জনগণের কাছে ধরা খেয়ে গেছে। আওয়ামী লীগ সরকার এ দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এখানে সরকার জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারকে গায়েব করে দিয়ে ক্ষমতায় থাকার পথ প্রশস্ত করতে চায়।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা শেষে তিনি এ সব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, এদেশের গুটিকয়েক মানুষ ছাড়া জনগণ বহু নির্যাতনের শিকার হয়েছে। মা-বোনেরা ইজ্জত হারিয়েছেন। সেই বাংলাদেশ আমরা পুনরুদ্ধার করতে চাই। বিএনপির টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের মানে হলো, সেই বাংলাদেশ— যে বাংলাদেশে একদম সুষ্ঠুভাবে গণতন্ত্রের চর্চা হবে। মানুষ ভোট দিতে পারবে। তাদের পছন্দমতো প্রতিনিধি তৈরি করতে পারবে। তাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। যে বাংলাদেশে অর্থনৈতিক সুবিচার হবে। বিচার ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষ করা হবে। প্রশাসনকে নিরপেক্ষ করা হবে। আর এই কমিটমেন্ট মুক্তিযুদ্ধের মধ্যেও ছিল।

তিনি বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১০ দফা প্রণয়ন করেছি। যে দেশের জন্য বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন, সেই বাংলাদেশ আমরা পুনরুদ্ধার করতে চাই।

মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য যতটুকু কম রাখা সম্ভব সেই চেষ্টা করা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আজকে সারাবিশ্বের মধ্যে আমাদের এখানে অর্থনৈতিক বৈষম্য সবচেয়ে বেশি। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নাজেহাল।

বিদ্যুতের লোডশেডিং হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ খাতে যে পরিমাণ লুটতরাজ হচ্ছে, গত ১০-১২ বছর ধরে এই বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে এটাই তো বাংলাদেশ টেকব্যাকের হিসাব। এটা নজিরবিহীন, এই বাংলাদেশ আমরা চায়নি।

ইএফ

Link copied!