ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘চাপাবাজি করে আ.লীগ ক্ষমতায় টিকে আছে’

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৮, ২০২২, ০৮:১৯ পিএম

‘চাপাবাজি করে আ.লীগ ক্ষমতায় টিকে আছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দুর্নীতি ও চাপাবাজি করে গত ১৪ বছর আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন, সরকার ভয় পেয়ে আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। ঢাকায় বিএনপির গণসমাবেশে বাধা নিয়েও জনতার ঢল থামাতে পারেনি। জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, আসলে আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না। যারা গণতন্ত্র হত্যাকারী, তাদের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়।

বিএনপির এই নেতা বলেন, জনগণ এই সরকারের পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছে। আমরা সংঘর্ষ-সংঘাতে বিশ্বাস করি না। দাবি আদায়ে সব রাজনৈতিক শক্তির সমন্বয় করে আমরা আন্দোলন কর্মসূচি পালন করছি।

এ সময় গত ১৫ দিনে বিশেষ অভিযানের নামে সারাদেশে বিরোধীদলের ২৪ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন খন্দকার মোশাররফ হোসেন।

এবি

Link copied!