ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রাশেদ খান মেনন

নির্বাচন নয় যুক্তরাষ্ট্রের লক্ষ্য বাংলাদেশের ভূখণ্ডে ঘাঁটি স্থাপন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ডিসেম্বর ১৭, ২০২৩, ০২:৪৭ পিএম

নির্বাচন নয় যুক্তরাষ্ট্রের লক্ষ্য বাংলাদেশের ভূখণ্ডে ঘাঁটি স্থাপন
ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ছবি: আমার সংবাদ

ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এবারের নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে বিদেশি চাপ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে আগ্রহ দেখিয়েছে। শেষ পর্যন্ত সক্ষম হয়নি।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্বাচন নয়। তাদের লক্ষ্য বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ও বাইরে বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপন।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে নগরীর কাউনিয়া বরিশাল জেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাশেদ খান মেনন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী।

মেনন আরও বলেন, ঘাঁটি স্থাপন নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছে। সে লক্ষ্যে পৌঁছতে না পেরে তারা শাসক পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ কারণে নির্বাচনকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার দায়িত্ব আমাদের সকলের। এ জন্য ওয়াকার্স পার্টি তাদের দায়িত্ব পালন করবে।

এআরএস

Link copied!