ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জামায়াতে ইসলামীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৫, ১০:৪২ পিএম

রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জামায়াতে ইসলামীর

বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, ‘৩১ জানুয়ারি শুক্রবার থেকে তুরাগ নদের তীরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমায় সারা দেশ থেকে বিপুল সংখ্যক মুসলমান অংশগ্রহণ করে থাকেন।

২৮ জানুয়ারি থেকে রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ অবস্থা আন্দোলনকারী সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ তাবলীগী জামায়াতের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করুন এবং ন্যায়সঙ্গত দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান করুন।

আশা করি ধর্মঘট আহ্বানকারী সংশ্লিষ্ট সকলেই ধর্মীয় ও মানবিক এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিবেন।’

ইএইচ

Link copied!