ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

এপ্রিল ২, ২০২৫, ০৩:৩৪ পিএম

একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

আওয়ামী লীগের দাপুটে নেতাকর্মীদের ছিল রাজকীয় জীবন, জমজমাট ঈদ। দলের নেতাকর্মীর আসতেন, সেলামি ও শুভেচ্ছা বিনিময় হতো। কিন্তু গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাস্তবতা ভিন্ন। পরিবার-পরিজন ছাড়া দাপুটে এসব পলাতক নেতাদের এবারের ঈদ দেশের বাইরে অনেকটা নিরানন্দে কাটছে।

গণ-অভ্যুত্থানের পর যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া সাবেক চার মন্ত্রীকে এবার এক সঙ্গে ঈদ করতে একই ফ্রেমে দেখা গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা যায়। পরবর্তীতে তাদের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসারত নেতাকে দেখতে মঙ্গলবার (১ এপ্রিল) হাসপাতালে দেখতে যান তারা।
সাবেক ওই ৪ মন্ত্রীরা হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে তাদের দেখা গেলেও ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এইবারেই প্রথমবার চারজন সাবেক মন্ত্রীকে একসাথে দেখা গেছে।

বিআরইউ

Link copied!