ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মিয়া গোলাম পরওয়ার

সরকার চাপের মুখে, তাই মাথা নত করেছে

সুজন আহম্মদ, রংপুর

সুজন আহম্মদ, রংপুর

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:৫১ পিএম

সরকার চাপের মুখে, তাই মাথা নত করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর প্রধান উপদেষ্টার ডাকে আমরা সাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করেছি। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পরও আবারো আন্দোলনে নামতে হচ্ছে, কারণ সরকার চাপের মুখে মাথা নত করেছে। তাই সরকারকে সোজা করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আন্দোলনে নেমেছি।

শুক্রবার বিকেলে রংপুর নগরীর টাউনহল চত্বরে পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। যারা কর্তৃত্ববাদী সরকার চালাতে চায়, তারাই পিআর পদ্ধতি চায় না। এই পিআর নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থা সার্ভে করেছে। ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে রয়েছে।

এছাড়া ঐক্যবদ্ধ কমিশনে ৩১টি দলের মধ্যে ২৫টি দলই পিআর পদ্ধতি সমর্থন করছে। কিন্তু কিছু বিএনপি নেতার বক্তব্য, জনগণ পিআর বোঝে না। তারা পিআরকে ইভিএমের সঙ্গে তুলনা করছে, যা সঠিক নয়।

তিনি আরও বলেন, সাংবিধানিক পদে থাকা অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার সংবিধানে পিআর পদ্ধতি নেই বলে মন্তব্য করেছেন। এটি গ্রহণযোগ্য নয়। তাই আমরা দাবি করছি, গণভোটের মাধ্যমে জনগণের পিআরের প্রতি মতামত নিন। অধিকাংশ মানুষ যদি পিআরের পক্ষে থাকে, তবে সরকারকেও তা মানতে হবে। আর যদি জনগণ পিআরের পক্ষে না থাকে, আমরা তা মেনে নেব। গায়ের জোরে শাসনের সময় শেষ হয়ে গেছে।

প্রধান উপদেষ্টার প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, লন্ডনে গিয়ে তিনি একটি পার্টির প্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রেস ব্রিফিং করেছেন। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। দেশে ফিরে এই ঘোষণা দেওয়া উচিত ছিল। এছাড়া জুলাই সনদ ঘোষণার সময় বিএনপির সঙ্গে আলোচনা করা হলেও আমাদের সঙ্গে করা হয়নি। ফলে বিএনপি খুশি হলেও একটি শক্তি লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নে বাধা দিচ্ছে। তাই আমরা দাবি করি, জুলাই সনদের আইনি ভিত্তি অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে জামায়াত রংপুর নগরীতে ৫ দফা দাবিতে—জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ—বড় শোডাউন করেছে। টাউনহল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে শেষ হয়। এতে রংপুর জেলার বিভিন্ন থানা ও নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রংপুর মহানগর জামায়াতে ইসলামের মহানগর আমীর এটিএম আজম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা ও মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!