ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ক্যামব্রিজে পড়ুয়া ইশরাকের হবু স্ত্রী কে এই ব্যারিস্টার নুসরাত খান?

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৬:৫৫ পিএম

ক্যামব্রিজে পড়ুয়া ইশরাকের হবু স্ত্রী কে এই ব্যারিস্টার নুসরাত খান?

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাজধানীর বারিধারায় পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে তার বাগদান অনুষ্ঠিত হয়।

কনে ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সাবেক সদস্য ও টাঙ্গাইল-নাগরপুরের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদের বড় মেয়ে। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামে।

শিক্ষাজীবনে নুসরাত খান রাজধানীর স্কলাস্টিকা থেকে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি, বিপিপি ইউনিভার্সিটি থেকে এলএলএম ও বার প্রফেশনাল ট্রেনিং কোর্স শেষ করেন।

পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ফিলোসফিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

শনিবার নিজের ফেসবুক পোস্টে নুসরাত খান বাগদানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লেখেন, “পরিবারের উপস্থিতিতে বারিধারার আমাদের বাসভবনে ছোট পরিসরে বাগদান সম্পন্ন হয়েছে।

আগামী বছর উপযুক্ত সময়ে বিয়ের পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

জেএইচআর

Link copied!