ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মামুনুল হক

তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ‘ধর্মান্ধ’ বলা গ্রহণযোগ্য নয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৫, ০৯:৩৬ পিএম

তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ‘ধর্মান্ধ’ বলা গ্রহণযোগ্য নয়

বাউলদের ওপর হামলার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 

তিনি বলেন, তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ’ হিসেবে দেখানো বিপজ্জনক এবং সংঘাত উসকে দেওয়ার শামিল।

মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে জানান, বাউল আবুল সরকারের প্রকাশ্য আল্লাহদ্রোহী ও ইমানবিধ্বংসী বক্তব্য দেশজুড়ে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। “এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনতার ন্যায্য প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে তার গ্রেপ্তার আইনের শাসন রক্ষার স্বস্তিদায়ক পদক্ষেপ,” তিনি বলেন।

তিনি আরও জানান, আবুল সরকারের সমর্থকেরা মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে উসকানিমূলক আচরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দল, কিছু বুদ্ধিজীবী ও ইসলামবিরোধী চক্র এই জনবিক্ষোভকে ‘উগ্রবাদ’ হিসেবে আড়াল করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

মাওলানা মামুনুল হক বলেন, “অপরাধীর ধর্মবিরোধী বক্তব্য নিয়ে কোনো শব্দ উচ্চারণ না করে মুসলিম জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে ‘উগ্রবাদ’ বলা পুরোপুরি অসত্য এবং নৈতিকভাবে দায়মুক্ত নয়। এটি পূর্বের ফ্যাসিবাদী ভাষাচর্চার পুনরাবৃত্তি।”

তিনি দাবি করেন, আবুল সরকারের আল্লাহদ্রোহী বক্তব্য জঘন্য ও দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ। “তার বিরুদ্ধে তৌহিদি জনতার প্রতিক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও ইমানি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। অপরাধীকে রক্ষা করতে গিয়ে প্রতিবাদকারীদের ওপর দোষ চাপানো ইসলামী চেতনার প্রতি স্পষ্ট অবজ্ঞা,” বিবৃতিতে উল্লেখ করা হয়।

শেষে মাওলানা মামুনুল হক রাজনৈতিক মহলকে আহ্বান জানান, ধর্মীয় বিষয়ে সংযত, দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ বক্তব্য প্রদানের চর্চা গড়ে তোলার।

ইএইচ

Link copied!