ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রজাপতি প্রতীকে নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’ 

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:৪২ পিএম

প্রজাপতি প্রতীকে নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’ 

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে চলেছে তারেক রহমান নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। দলটি প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন পেতে যাচ্ছে। একই সঙ্গে নিবন্ধন পাচ্ছে ‘জনতার দল’ নামে আরেকটি দল।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানান, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় যে আমরণ অনশন শুরু করেছিলেন, ইসির এই ইতিবাচক সিদ্ধান্তে শেষ পর্যন্ত তার অবসান হচ্ছে।

দলটির সদস্যসচিব তারেক রহমান বলেন, “প্রজাপতি প্রতীকে আমরা নিবন্ধন পাবো। ইসি বলেছে আমরা নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেছি। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।”

ইএইচ

Link copied!