ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তারেক রহমানের বহনকারী বিমান পৌঁছেছেন ঢাকায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:৪১ এএম

তারেক রহমানের বহনকারী বিমান পৌঁছেছেন ঢাকায়

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বীরের বেশে স্বদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট (বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও দেশে ফিরেছেন। বিমানবন্দরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা। রানওয়ে থেকে টার্মিনাল পর্যন্ত তাঁকে প্রটোকল দিয়ে নিয়ে আসা হয়। প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় জড়ো হন লাখো নেতাকর্মী। তাঁদের গগণবিদারী স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান সরাসরি রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় আয়োজিত গণঅভ্যর্থনা মঞ্চে যোগ দেবেন। সেখানে অপেক্ষমাণ লাখো জনতার উদ্দেশে তিনি সংক্ষিপ্ত কৃতজ্ঞতা বক্তব্য দেবেন।

জনসভার পর তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিচ্ছিন্ন থাকা তাঁর গুরুতর অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে কিছু সময় কাটাবেন। এরপর তিনি গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দর থেকে ৩০০ ফিট হয়ে হাসপাতাল পর্যন্ত পুরো রুটে কড়া নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর এটিই তাঁর প্রথম স্বদেশ প্রত্যাবর্তন। এই আগমনকে কেন্দ্র করে সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

জেএইচআর

Link copied!