ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মিয়া গোলাম পরওয়ার

অপপ্রচার চালিয়ে ছাত্রশিবিরকে দমিয়ে রাখা যাবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:৪৩ পিএম

অপপ্রচার চালিয়ে ছাত্রশিবিরকে দমিয়ে রাখা যাবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রশিবির এমন এক আদর্শিক সত্তা যারা পরকালের আশায় দুনিয়ার সব মোহ ত্যাগ করেছে। তাই খুন, গুম, ফাঁসি কিংবা আয়নাঘরের ভয় দেখিয়ে এই সাহসী কাফেলাকে দমিয়ে রাখা সম্ভব নয়।

শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি চক্র অপপ্রচার ও মিথ্যাচারের পথ বেছে নিয়েছে। দীর্ঘ সময় ধরে ছাত্রশিবিরকে স্বাধীনতাবিরোধী ও 'রগকাটা' সংগঠন হিসেবে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলেও সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন সত্যকে উন্মোচিত করেছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের রায় ও জনগণের সমর্থন প্রমাণ করেছে যে জাতি কোনো মিথ্যাচার বিশ্বাস করে না।

তিনি আরও উল্লেখ করেন, অনেক ত্যাগ ও শহীদি রক্তের বিনিময়ে একটি কালো অধ্যায় পেছনে ফেলে দেশ আজ নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। ঠিক এই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে একটি অশুভ শক্তি আবারও ষড়যন্ত্র শুরু করেছে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত, তারা কোনো পার্থিব শক্তির কাছে মাথা নত করবে না।

জামায়াত সেক্রেটারি জেনারেল দৃঢ়তার সঙ্গে বলেন, নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় ছাত্রশিবিরের পাশে গোটা জাতি রয়েছে। আদর্শিক লড়াইয়ে যারা পরাজিত হয়েছে, তারাই এখন অন্ধকার পথে ষড়যন্ত্র করছে; কিন্তু সচেতন ছাত্রসমাজ ও দেশবাসী তাদের আর সফল হতে দেবে না।

ইএইচ

Link copied!