ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার প্রয়াণ

৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি, উড়বে কালো পতাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:২০ এএম

৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি, উড়বে কালো পতাকা

দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী দেশব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। 

মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী সাত দিন বিএনপির সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকরা কালো ব্যাজ ধারণ করবেন। এ সময় দেশের প্রতিটি দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে। 

এ ছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বই খোলা হবে, যেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ তাঁদের শ্রদ্ধা ও শোকানুভূতি প্রকাশ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। 

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নেন তিনবারের এই নির্বাচিত প্রধানমন্ত্রী। তার প্রয়াণে শোকাতুর দলের লাখো নেতাকর্মীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

ইএইচ

Link copied!