ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:১০ এএম

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

গুলশানের বাসভবন থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এখন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে।

বুধবার বেলা ১১টার পর গুলশানের বাসভবন থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি জানাজার উদ্দেশ্যে রওনা হয়।

প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জানাজা সহজ করতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ ইতিমধ্যে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউ এখন এক জনসমুদ্রে পরিণত হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে মরদেহবাহী কফিন রাখার বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে।

বেগম খালেদা জিয়ার এই জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ইতিমধ্যে ঢাকা পৌঁছেছেন। এছাড়া পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জানাজায় শরিক হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় ১০ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে বিজিবি। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হবেন এই আপসহীন নেত্রী।

জেএইচআর

Link copied!