ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৬, ১১:২৬ পিএম

বিএনপি সরকার গঠন করলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে

বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে গৃহীত নীতিমালার আলোকে দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।

এদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশান কার্যালয়ে আসেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা। সৌজন্য সাক্ষাতে অংশ নেন বিজিএমইএ, বিসিআই, ডিসিসিআই, এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠনের প্রায় ৩০ জন শীর্ষ ব্যবসায়ী নেতা। সাক্ষাৎ শেষে তাঁরা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন।

বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশের বর্তমান জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসা খাতে বিরাজমান নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। 

ব্যবসায়ী নেতারা জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

একই সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাংবাদিক নেতারাও সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎ শেষে তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে আসন্ন নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সে বিষয়ে সবার সজাগ দৃষ্টি রয়েছে বলেও উল্লেখ করেন সাংবাদিক নেতারা।

ইএইচ

Link copied!