ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:৩৬ পিএম

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। তিনি ঢাকা-১৭ আসনে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

সোমবার বিকেলে ওই নির্বাচনী এলাকায় বিএনপির একটি পথসভায় উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। 

এ সময় কাজী এনায়েত উল্লাহ জানান, বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের চেয়ে যোগ্য প্রার্থী আর কেউ নেই।

নিজের প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে তিনি বলেন, শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশের নেতৃত্বের জন্য তারেক রহমানই সবচেয়ে যোগ্য। এই বিশ্বাস থেকেই তিনি নির্বাচনী লড়াই থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

কাজী এনায়েত আরও জানান, আজ থেকে তিনি এবং তাঁর সকল সমর্থক ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে কাজ করবেন। ভোটগ্রহণের আগমুহূর্তে তাঁর এই ঘোষণা ওই আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

জেএইচআর

Link copied!