ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুকে বার্তা দিলেন এমপি মাহমুদা আলম মিতু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৭, ২০২৬, ১১:৩২ পিএম

ফেসবুকে বার্তা দিলেন এমপি মাহমুদা আলম মিতু

ভিন্নমত বা পোশাকের কারণে কোনো নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগালি করা কোনোভাবেই ইসলামের শিক্ষা হতে পারে না বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. মিতু ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হন। 

তিনি বলেন, ইসলাম মানুষকে সম্মান, শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা দেয়। মতের অমিল বা সমালোচনা থাকতেই পারে, কিন্তু কাউকে হেয় করা, অপমান করা বা অশ্রাব্য ভাষা ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা ব্যক্তিগত আক্রমণ ও নোংরা মন্তব্যের সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি প্রশ্ন তোলেন, একজনকে মন চাইল আর নোংরা কথা বলে দিলাম-ি এই বিষয়টাকে সমাজ এতটা সহজ করে ফেলল কীভাবে?

তার মতে, কারো ভিন্নমত বা ভিন্ন চিন্তা থাকলেই তাকে আক্রমণ করা সুস্থ মানসিকতার পরিচয় নয়। বরং শালীনতা বজায় রেখে আলোচনা ও সমালোচনা করাই ইসলামের প্রকৃত আদর্শ।

জেএইচআর

Link copied!