ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২৬, ০৮:১৪ এএম

দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান দ্বিতীয়বার বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক পরিবেশে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সংগঠনের নেতাদের বরাতে জানা গেছে, নববধূ আমাতুর রহমান স্থানীয় একটি ধর্মীয় পরিবারের সদস্য। তিনি ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মকবুল হাসানের মেয়ে। তার আগের স্বামী কয়েক মাস আগে মারা যান। প্রথম সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এদিকে চলতি বছরের ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাজিদুর রহমানের প্রথম স্ত্রী। তাদের সংসারে চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বিয়ের বিষয়ে আল্লামা সাজিদুর রহমানের ছেলে তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, মায়ের মৃত্যুর পর পরিবারের সদস্যরা বাবার শারীরিক অবস্থা ও ব্যস্ত জীবন বিবেচনায় একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করেন। পরে পরিবারের সবার সম্মতিতেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘরোয়া আয়োজনে সম্পন্ন হওয়া এ অনুষ্ঠানে দুই পরিবারের স্বজনদের পাশাপাশি স্থানীয় কয়েকজন আলেম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ–এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আল্লামা সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল এবং জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এএন

Link copied!