ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে পাকিস্তানের সীমা মালিকের মতবিনিময়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১২, ২০২৬, ১০:৫০ পিএম

জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে পাকিস্তানের সীমা মালিকের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীলা ডা. সীমা মালিক।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডা. সীমা মালিককে বাংলাদেশে আসায় স্বাগত জানান এবং বিগত পাকিস্তান সফরের কথা স্মরণ করে ধন্যবাদ জ্ঞাপন করেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সাথে সম্পৃক্ততা আরও বাড়বে। ডা. সীমা মালিকের এই সফর দুই দেশের নারীদের মাঝে কাজের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডা. সীমা মালিক বলেন, আমাদের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের চেয়ে আলাদা। পাকিস্তানের সামন্তবাদী পদ্ধতির কারণে আমাদের দেশে নিজেদের কোনো তরুণ রাজনৈতিক ইউনিয়ন গড়ে উঠছে না। আপনারা সমসাময়িক সময়ে নারীদের মাঝে যে গ্রহণযোগ্য তৎপরতা চালিয়েছেন, তা প্রশংসার দাবিদার। এই সফরের অভিজ্ঞতা নিজ দেশের নারী আন্দোলনে কাজে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াতের কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিভাগের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, বিদেশ বিভাগীয় সেক্রেটারি খোন্দকার আয়েশা খাতুন, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম ও সাঈদা রুম্মান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি, প্রচার, মিডিয়া ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দকার আয়শা সিদ্দীকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সালমা সুলতানা, রোজিনা বেগম, সুফিয়া জামান, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীমা সুইট এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া প্রমুখ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই মতবিনিময় সভার মাধ্যমে দুই দেশের ইসলামী নারী আন্দোলনের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

জেএইচআর

Link copied!