ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জামায়াত আমির

প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ১০:৫৬ এএম

প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে আজ মানবতা লজ্জিত। তুমি ছিলে নিষ্পাপ এক শিশু, যে এখনো পূর্ণভাবে জীবনকে চিনে ওঠার আগেই পৃথিবী ছেড়ে চলে গেলে। তুমি ছিলে তোমার পরিবারের আশা, ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন।”

তিনি আরও বলেন, “তোমার বিদায় কোনো হিংস্র লালসার বিজয় নয়। বরং সেই নরপশুই সমাজের ঘৃণা ও অভিশাপের পাত্র হয়ে থাকবে। আমরা এই ভয়াবহ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখতে চাই।”

পোস্টের শেষাংশে তিনি রামিসার আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। নিহত শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, শিশুটি বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছিল। বিষয়টি প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গোপনের উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করা হয় বলে সন্দেহ তদন্তকারীদের।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এএন

Link copied!