আমার সংবাদ ডেস্ক
মে ২৪, ২০২৬, ০৮:৫৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছাত্রদলের করা মিথ্যা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ছাত্রদলের দায়ের করা একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ১৭ জুলাইয়ের ঐতিহাসিক গায়েবানা জানাজার ইমাম তারেক রেজাকে কিছুক্ষণ আগে ঝিনাইদহ সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
এএন