ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

জলজটের কারণে পানির নিচে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৪:৪৯ পিএম

জলজটের কারণে পানির নিচে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

রাজধানীতে টানা ভারী বর্ষণের প্রভাবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কার্যালয়ের সামনের সড়ক পানির নিচে চলে যাওয়ার পাশাপাশি ভবনের নিচতলাতেও হাঁটুসমান পানি জমেছে। এতে যান চলাচল এবং সাধারণ মানুষের চলাফেরায় ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে।

রোববার সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পুরো সড়ক বৃষ্টির পানিতে প্লাবিত। ঘোলা ও ময়লাযুক্ত পানিতে রাস্তা এবং ফুটপাতের সীমারেখা প্রায় বোঝাই যাচ্ছে না। ফলে পথচারীদের চলাচলে যেমন ঝুঁকি তৈরি হয়েছে, তেমনি যানবাহন চলাচলেও সৃষ্টি হয়েছে বিঘ্ন।

স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের টানা ভারী বৃষ্টির সঙ্গে রাজধানীর দুর্বল ড্রেনেজ ব্যবস্থা যুক্ত হওয়ায় এ জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে সড়কে পানি জমে রয়েছে।

জলাবদ্ধতার কারণে রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। সড়কের দুই পাশে থাকা বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের অংশও পানির নিচে চলে গেছে অথবা পানির খুব কাছাকাছি অবস্থায় রয়েছে।

শুধু সড়ক নয়, জলাবদ্ধতার পানি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরেও ঢুকে পড়েছে। নিচতলায় হাঁটুসমান পানি জমে থাকায় কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এদিকে জলাবদ্ধতার কারণে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রিকশায় করে কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করতে দেখা গেছে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার মতো নয়াপল্টনেও জলাবদ্ধতা জনজীবনে দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।

এএন

Link copied!