ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মোবাইলে থাকলে ডিলিট করুন এখনই

বিপজ্জনক ৩৫টি অ্যাপের তালিকা প্রকাশ করেছে বিটডিফেন্ডার

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২০, ২০২২, ০৬:১৫ পিএম

বিপজ্জনক ৩৫টি অ্যাপের তালিকা প্রকাশ করেছে বিটডিফেন্ডার

বিভিন্ন প্রয়োজনে আমরা অনেক সময় মোবাইলে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি কিন্তু অনেক সময় এই অ্যাপসগুলো দিয়ে মারাত্মক বিপদে পড়তে পারেন ব্যবহারকারী। 

গুগল প্লেস্টোরে থাকা এমনই ৩৫টি বিপজ্জনক অ্যাপলিকেশনের একটি তালিকা প্রকাশ করেছে রোমানিয়ার সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘বিটডিফেন্ডার’।

ডিজিট নিউজের একটি প্রতিবেদন বলছে, গত ডিসেম্বরে বেশ কিছু ক্ষতিকারক অ্যাপকে গুগল কর্তৃপক্ষ তাদের প্লেস্টোর থেকে মুছে ফেলেছিল। ফ্রেব্রুয়ারিতেও তারা ২৯টি অ্যাপের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়। 

নতুনভাবে যে ৩৫টি অ্যাপের নাম সামনে এসেছে এগুলোর মধ্যে কয়েকটি ৫০ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছিল। বেশ কিছু অ্যাপের রেটিং ছিল ৪.৮। 

নিচে উল্লেখ করা কোনো অ্যাপ যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, তবে সেটিকে এখনই ডিলিট করে ফেলুন।

১) ওয়ালস লাইট

২) বিগ ইমোজি

৩) গ্রেড ওয়ালপেপার্স

৪) স্টক ওয়ালপেপার্স

৫) এফেক্টম্যানিয়া

৬) আর্ট ফিল্টার

৭) ফাস্ট ইমোজি কিবোর্ড

৮) ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ

৯) ম্যাথ সলভার

১০) ফোটোপিক্স এফেক্টস

১১) লিড থিম

১২) কিবোর্ড

১৩) স্মার্ট ওয়াইফাই

১৪) মাই জিপিএস লোকেশন

১৫) ইমেজ র‍্যাপ ক্যামেরা

১৬) আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি

১৭) ক্যাট সিমুলেটর

১৮) স্মার্ট কিউ-আর ক্রিয়েটর

১৯) কোলোরাইজ ওল্ড ফোটো

২০) জিপিএস লোকেশন ফাউন্ডার

২১) গার্লস আর্ট ওয়ালপেপার

২২) স্মার্ট কিউ-আর স্ক্যানার

২৩) জিপিএস লোকেশন ম্যাপস

২৪) ভলিউম কনট্রোল

২৫) সিক্রেট হরোস্কোপ

২৬) স্মার্ট জিপিএস লোকেশন

২৭) অ্যানিমেটেড স্টিকার মাস্টার

২৮) পারসোনালিটি চার্জিনিং শো

২৯) স্লিপ সাউন্ডস

৩০) কিউআর ক্রিয়েটর

৩১) মিডিয়া ভলিউম স্লাইডার

৩২) সিক্রেট অ্যাস্ট্রোলোজি

৩৩) কালারাইজ ফোটোস

৩৪) পাই ৪কে ওয়ালপেপার-অ্যানিমি এইচডি

৩৫) ফটোপিক্স এফেক্ট

প্লেস্টোর থেকে ডাউনলোড করার সময় ওই অ্যাপগুলোতে একটি নকল আইকন দেয়া থাকে। ফলে ডাউনলোড করার সময় অস্বাভাবিক কিছু মনে হয় না। 
তবে ডাউনলোড করার বেশ কয়েক দিন পর থেকে সমস্যা দেখা দিতে শুরু করে। অ্যাপগুলোর মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য স্ক্যামারদের হাতে চলে যাচ্ছে বলে জানিয়েছে ‘বিটডিফেন্ডার’।


আমারসংবাদ/টিএইচ

Link copied!