ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আসছে ইউটিউব টিভির মাল্টিভিউ ফিচার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২১, ২০২৪, ০৮:১২ পিএম

আসছে ইউটিউব টিভির মাল্টিভিউ ফিচার

গত বছর ইউটিউব টিভির ব্যবহারকারীদের জন্য মাল্টিভিউ ফিচার চালু হয়। এবার অ্যান্ড্রয়েডের জন্য ইউটিউব টিভির মাল্টিভিউ ফিচার আনছে গুগল। এই ফিচারের মাধ্যমে একসঙ্গে একাধিক ভিডিও চালানো যাবে এবং ভিডিওগুলো একইসঙ্গে সিনক্রোনাইজ করা যাবে।

প্রযুক্তিবিষয়ক একাধিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য চালু হবে ইউটিউব টিভির মাল্টিভিউ ফিচার। এর আগে আইফোন ও আইপ্যাডের জন্য এই ফিচার আনার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।  

মাল্টিভিউ ফিচারটি খেলাপ্রেমীদের জন্য একটি বড় আকর্ষণ। অনেক সময় পাশাপাশি দুটো খেলা দেখার সুযোগ মেলে না। কিন্তু এই ফিচারের মাধ্যমে তা সহজেই করা যাবে। একসঙ্গে চারটি খেলা কিংবা শো দেখা যাবে।

এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, নেটফ্লিক্স ও প্রাইম ভিডিওকে টেক্কা দিতে স্ট্রিমিং পরিষেবায় ইউটিউব মাল্টিভিউ ফিচারে গুরুত্ব দিচ্ছে।  

আরএস

Link copied!