ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আইফোন-১৭ বাজারে আসছে কবে, কোন মডেল এর দাম কেমন

মো. জিন্নাতুল ইসলাম

মো. জিন্নাতুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৫, ০৫:০৩ পিএম

আইফোন-১৭ বাজারে আসছে কবে, কোন মডেল এর দাম কেমন

নতুন চমক নিয়ে আসছে এ্যাপল। আগামী ৯ সেপ্টেম্বর নতুন আইফোন ১৭ এবং অ্যাপল ওয়াচসহ আরও কিছু ডিভাইসের ঘোষণা করতে যাচ্ছে কোম্পানিটি । যদিও সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি, তবে সম্প্রতি অ্যাপল টিভি অ্যাপে ভুলবশত ফাঁস হওয়া একটি পোস্ট থেকে লঞ্চের সম্ভাব্য তারিখ প্রকাশ্যে এসেছে। 

আইফোন অ্যাপলের সবচেয়ে বড় আয়ের উৎস। তাই বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের নজরও এই ঘোষণার দিকে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের অনুষ্ঠানে ‘অত্যন্ত পাতলা’ বা সুপার স্লিম আইফোন আসতে পারে। যা দেখতে অনেক স্মার্ট ও হালকা। 

এবার শুধু নতুন স্লিম মডেলই নয়, প্রো মডেলও উন্মোচন হতে পারে। থাকবে উন্নত মানের ক্যামেরা, বড় স্ক্রিন, আরও শক্তিশালী প্রসেসর এবং টাইটানিয়াম বডি। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাজারে ভাঁজযোগ্য স্মার্টফোন এলেও আইফোনের বাহ্যিক রূপে বড় পরিবর্তন আসেনি। ছোট সাইজের আইফোন মিনি এবং বড় সাইজের আইফোন প্লাস তেমন জনপ্রিয়তা পায়নি। বিশ্লেষকদের মতে, ২০২৫ সাল থেকে অ্যাপল হয়ত প্লাস মডেলটি বাদ দিতে পারে।

আইফোন ১৭ সিরিজে থাকবে পরবর্তী প্রজন্মের ১৯ চিপসেট, যা কার্যক্ষমতা ও দক্ষতা আরও শক্তিশালী করবে এবং যেখানে যুক্ত হবে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফিচার। 

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এই প্রথমবারের মতো আইফোন ১৭ সিরিজের সমস্ত মডেলই তৈরি হবে ভারতে। অ্যাপল ইতোমধ্যেই সেখানে পাঁচটি কারখানা গড়ে তুলেছে, যার মধ্যে দুটি নতুন কারখানা সম্প্রতি চালু হয়েছে।

মূল্য নিয়ে অনেক আলোচনা হয়েছে। আইফোন ১৭-এর  সম্ভাব্য দাম বাংলাদেশি বাজারে প্রায় ১,১০,০০০ টাকা থেকে শুরু হবে, এবং - এ্যাপল এর সবচেয়ে প্রিমিয়াম আইফোন ১৭ প্রো-ম্যাক্স ২,২৬,০০০ টাকা হতে পারে।

সব মিলিয়ে, সেপ্টেম্বরের অ্যাপল অনুষ্ঠান ঘিরে প্রত্যাশা তুঙ্গে। প্রযুক্তিপ্রেমীরা অপেক্ষা করছেন নতুন ফিচার ও নকশার চমক দেখার জন্য।

জেআই/জেএইচআর

Link copied!