ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
পিনাকী ভট্টাচার্য

ড. ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৭:৩৪ পিএম

ড. ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এ সময় ঘটনাস্থলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ড. ইউনূসের সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে অবমাননাকর স্লোগান দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘প্রফেসর ইউনূস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন। লিখে রাখতে পারেন।’

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা। 

তাদের মধ্যে রয়েছেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

ডিম নিক্ষেপের ঘটনায় নিউইয়র্ক পুলিশ মিজানুর রহমান নামে একজনকে আটক করেছে। নিউইয়র্ক আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, তিনি যুবলীগের কর্মী। তার বিরুদ্ধে অতীতে একটি ছুরি হামলার অভিযোগও রয়েছে, যেখানে এক বিএনপি কর্মী আহত হন বলে জানা গেছে।

পুলিশ মিজানুরকে ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট এলাকা থেকে আটক করে। তাকে বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

ইএইচ

Link copied!