ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

নতুন রেকর্ডের মালিক নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৫:০৫ পিএম

নতুন রেকর্ডের মালিক নাহিদ রানা

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন তরুণ পেসার নাহিদ রানা। মাত্র ২১ রান খরচায় ৬ উইকেট নিয়ে তিনি ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন।

সোমবার অনুষ্ঠিত ম্যাচে নাহিদের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ১৪১ রানে অলআউট হয়। এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সেরা বোলিংয়ের যৌথ রেকর্ড ছিল মাশরাফী বিন মোর্ত্তজা ও রুবেল হোসেনের। তারা দুজনই ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। নাহিদ ২১ রানে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ড নিজের নামে লিখিয়ে নিলেন।

বাংলাদেশ ম্যাচের শুরুতেই প্রথম সাফল্য পায় রানআউটের মাধ্যমে। তাসকিন আহমেদের নো বলের পর রান নিতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোয়ে আউট হন বেন কুরান। এরপর তাসকিন দুই ওপেনার ও অধিনায়ক ক্রেগ এরভিনকে ফিরিয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেন।

এরপর বল হাতে ঝড় তোলেন নাহিদ রানা। তিনি একে একে সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ইনোসেন্ট কাইয়া, ব্র্যাড ইভান্স ও রিচার্ড এনগারাভাকে সাজঘরে ফেরান। তার গতিময় ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ দ্রুত ভেঙে পড়ে।

একসময় ১০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় ছিল জিম্বাবুয়ে। তবে শেষদিকে নিউম্যান নিয়ামহুরি ও রিচার্ড এনগারাভার প্রতিরোধে দলটি ১৪১ রান পর্যন্ত পৌঁছায়। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিয়ামহুরি। এছাড়া এনগারাভা করেন ২৭ এবং ইনোসেন্ট কাইয়া করেন ২৬ রান।

নাহিদ রানার এই অসাধারণ বোলিং বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে নতুন এক মাইলফলক হয়ে থাকল। তার ঐতিহাসিক পারফরম্যান্সে উচ্ছ্বসিত দেশের ক্রিকেটপ্রেমীরা। এখন অপেক্ষা, এই দুর্দান্ত সূচনা শেষ পর্যন্ত বাংলাদেশের জয় নিশ্চিত করতে কতটা ভূমিকা রাখে।

এম জি

Link copied!