ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

দু-চার দিনের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২০, ২০২৫, ০৬:১৭ পিএম

দু-চার দিনের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে

ঝামেলা ছাড়াই ই-গেটে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবে যাত্রীরা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী দু-চার দিনের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা খুবই তাড়াতাড়ি বিমানবন্দরে এই গেট খুলে দেবো। পাসপোর্ট দেখিয়েই যেন যাত্রীরা ঢুকে যেতে পারেন। আর আমরা বলে দিয়েছি ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট এই ডিসেম্বরের মধ্যে মোটামুটি বিদেশেরগুলো করে দেবো।

কয়েক বছর আগে ই-গেট স্থাপনের সময় বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছিল, অল্প সময়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই যাত্রী নিজে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ, ই-পাসপোর্ট নিয়ে যখন ই-পাসপোর্টধারী একজন ব্যক্তি ই-গেটের কাছে যাবেন, তখন একটি নির্দিষ্ট স্থানে ই-পাসপোর্টটি রাখলে সঙ্গে সঙ্গে গেট খুলে যাবে। নির্দিষ্ট নিয়মে গেটের নিচে দাঁড়ানোর পর ক্যামেরা ছবি তুলে নেবে। এরপর সব ঠিকঠাক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই যাত্রী ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবেন।

যাত্রীদের অভিযোগ, এখন বিমানবন্দরের কোনো ই-গেট সচল নেই। যাত্রীরা এর সুফল পাচ্ছেন না। উল্টো ইমিগ্রেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ইএইচ

Link copied!