ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বন্যাদুর্গত এলাকায় বিজিবির মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৬, ০৫:৩৭ পিএম

বন্যাদুর্গত এলাকায় বিজিবির মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বন্যাকবলিত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের মধ্যে খাবারও বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বন্যার কারণে অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাদের পাশে দাঁড়াতে এবং প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন্যার কারণে চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছিল। এমন সময়ে বিজিবির বিনামূল্যের মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ কার্যক্রম তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

এম জি

Link copied!