ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বালিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

জুলাই ১৫, ২০২৬, ০৬:০২ পিএম

বালিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. তাজমুন্নাহার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুস সালাম মণ্ডল ও নিশীথ কুমার বিশ্বাস, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক খ. মনির আজম মুন্নু, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজনীন আক্তার বীণা, সহকারী শিক্ষক শাহীন আল মাসুদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে হবে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এম জি

Link copied!