ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জকসুর নির্বাচনী প্রচারণায় ছুটির দিনে ক্যাম্পাসে জামাল ভুঁইয়া 

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৫, ০২:৫০ পিএম

জকসুর নির্বাচনী প্রচারণায় ছুটির দিনে ক্যাম্পাসে জামাল ভুঁইয়া 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ডামাডোলের মাঝে জবি ক্যাম্পাসে পা রাখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়া।

বৃহস্পতিবার ছুটির দিনে তার এই আকস্মিক উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে।

সকালে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে জামাল ভূঁইয়া শহিদ সাজিদ ভবন ও প্রক্টর অফিস পরিদর্শন করেন। পরে পোগোজ স্কুলের মাঠে সাংবাদিক ও ভক্তদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটিই আমার প্রথম আসা। অনেক পুরোনো এই ক্যাম্পাসে এসে দারুণ লাগছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জকসু নির্বাচনের জন্য সবার প্রতি আমার শুভকামনা রইল।"

জামাল ভূঁইয়ার এই সফরকে কেন্দ্র করে জকসু নির্বাচনের প্রার্থীরাও সরব ছিলেন। 

জাতীয় ছাত্র শক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের জিএস পদপ্রার্থী মো. ফয়সাল মুরাদ বলেন, "আমরা স্পোর্টস কার্নিভালের সময় থেকেই জামাল ভাইকে ক্যাম্পাসে আনার চেষ্টা করছিলাম। 

তিনি এ প্রজন্মের কাছে ফুটবলের এক সুপারস্টার। তার উপস্থিতি আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।"

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী কিশোয়ার আনজুম সাম্য, ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস হাসান সোহান এবং ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ক্রীড়া সম্পাদক কামরুল হাছান নাফিজসহ সাধারণ শিক্ষার্থীরা।

দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে, আর জামাল ভূঁইয়ার উপস্থিতি সেই আমেজে এক নতুন মাত্রা যোগ করল।

ইএইচ

Link copied!