ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কুয়েতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জুন ২, ২০২৩, ০৮:৫৮ পিএম

কুয়েতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু

কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল সুয়েখ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী তিন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত দুজন। বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১ জুন) স্থানীয় সময় বিকেলে আবাসিক ভবনের (আরবি) তিন তলা বাড়িতে ভয়াবহ এই ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা পুরো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

আগুনে মোট তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশের দুইজন। এদের একজনের নাম ইমরান হোসেন। বয়স ৪১ বছর। পিতা আবুল হোসেন। আরেক জনের নাম এখনও জানা যায়নি। খবর পেয়ে আরদিয়া এলাকা থেকে আগুন নির্বাপক দল ছুটে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, আবাসিক ভবনের ভেতরে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দু’জন আহত হয়েছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচআর

Link copied!