ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৯, ২০২৬, ০৬:০৪ পিএম

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন। নিহত রিয়াদ রশিদ (২৭) উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্র জানায়, ২০২৪ সালের অক্টোবর মাসে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ায় যান রিয়াদ। পরে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে দায়িত্ব পালন করছিলেন তিনি।

স্বজনদের ভাষ্য, পরিবারের সঙ্গে রিয়াদের শেষবার যোগাযোগ হয় গত ২৮ এপ্রিল। পরদিন রাত পর্যন্ত তাকে অনলাইনে সক্রিয় দেখা যায়। এরপর শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাশিয়ায় অবস্থানরত তার সহকর্মী লিমন দত্ত বার্তাবিনিময় মাধ্যমে পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানান।

লিমন দত্তের বরাতে জানা গেছে, গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় সেনা নিহত হন। আহত হন আরও তিনজন। হামলায় লিমন দত্ত নিজেও আহত হয়ে একটি পা হারিয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার কাছ থেকেই রিয়াদ রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার।

তবে এখনো রিয়াদের মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে পরিবারে বিরাজ করছে গভীর উৎকণ্ঠা ও অনিশ্চয়তা।

রিয়াদের বাবা আবদুর রশিদ বলেন, সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি ছেলে তাকে জানায়নি। জানালে কখনোই অনুমতি দিতেন না। তিনি বলেন, ছেলের মরদেহও পাচ্ছি না, এই কষ্ট কীভাবে সহ্য করব।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. এমরানুল কবির বলেন, খবর পাওয়ার পর পুলিশ রিয়াদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছে এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

এম জি

Link copied!