ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাথরুমে মিললো ফ্যাশন ডিজাইনের লাশ

বিনোদন ডেস্ক

জুন ১২, ২০২২, ০১:৪১ পিএম

বাথরুমে মিললো ফ্যাশন ডিজাইনের লাশ

গেলো শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদের বানজারা হিলসের অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে ভারতের সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেলার লাশ উদ্ধা করা হয়েছে। 

তিনি কাজল আগরওয়াল, কীরথি সুরেশ এবং শ্রিয়া শরণের মতো অভিনেতাদের জন্য পোশাক ডিজাইন করেছেন। প্রাথমিক অনুমান বলছে, আত্মঘাতী হয়েছেন প্রত‍্যুষা। ফ‍্যাশন ডিজাইনারের রহস‍্যমৃত‍্যুর তদন্তে নেমেছে পুলিশ।

নিজের নাম ‘প্রত্যুষা গারিমেলা’ নামে একটি ফ্যাশন স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বানজারা হিলসে প্রতিষ্ঠিত তার ওই ফ্যাশন স্টুডিওটির শীর্ষ সেবা গ্রহীতাদের মধ্যে টালিউড, বলিউড এবং বিভিন্ন সেক্টরের জনপ্রিয় ব্যক্তিরা রয়েছেন। খবর এনডিটিভির।

বানজারা হিলস পুলিশের সার্কেল ইন্সপেক্টর জানিয়েছেন, তার মরদেহ বাথরুম থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।  

তার বাথরুম থেকে কার্বোন মনোক্সাইডের বোতলা পাওয়া গেছে। এই ঘটনায় একটি রহস্যজনক মৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনার ব্যাপারে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।  

এদিকে প্রত্যুষার বন্ধুরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।  

গতবছর প্রত্যুষা ফেমিনাকে বলেছিলেন,  ফ্যাশনে ক্যারিয়ার গড়ার আগে তিনি যুক্তরাজ্য থেকে মাস্টার্স সম্পন্ন করে বাবার এলইড উৎপাদনকারী প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন। পরে বুঝতে পারেন চাকরিতে নয়, অন্য কিছুতে আগ্রহী তিনি।  

আমারসংবাদ/এআই 

Link copied!