ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পোলাক ও রয়ার আবৃত্তিতে মুগ্ধ দর্শক

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ৭, ২০২২, ০৪:১১ এএম

পোলাক ও রয়ার আবৃত্তিতে মুগ্ধ দর্শক

বাংলাদেশের তরুণ প্রজন্মের নন্দিত রবীন্দ্র সংগীতশিল্পী স্বপ্নীল সজীবের নিজস্ব উদ্যোগে গঠিত ফাউন্ডেশন ‘স্বপ্নীল ফাউন্ডেশন’র উদ্যোগে রাজধানীর গুলশান ক্লাবের একটি হলে গত শুক্রবার সন্ধ্যায় বিশিষ্ট আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক ও রয়া চৌধুরীর আবৃত্তিসন্ধ্যা।

এরই মধ্যে ফাউন্ডেশনটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ফাউন্ডেশনের পাঁচ বছর উদ্যাপন করেছে। যে কারণে আগামীতে আরও গুরুত্বপূর্ণ কাজ করার বিবেচনায় পোলাক ও রয়ার আবৃত্তিসন্ধ্যা সবাইকে উপহার দিয়েছে।

অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। আর এরপর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শোকের মাসে শ্রদ্ধা রেখে একজ মিনিট নীরবতা পালন করা হয়।

এরপরই মূলত সবার মধ্যে পোলাক ও রয়ার জীবনবৃত্তান্ত তুলে ধরার মধ্য দিয়ে তাদের বিশেষভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষানবিস অর্ধশতাধিক ছাত্রছাত্রী রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ‘অন্তরমম বিকশিত করো’ কবিতা আবৃত্তি করেন।  

আবৃত্তিশিল্পী রয়া চৌধুরীর কণ্ঠের বিশিষ্টতা, কাব্যরুচি ও বোধবুদ্ধি প্রকাশ পায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, অভ্র ভট্টাচার্য্য ও সুবোধ সরকারের কবিতা আবৃত্তির মাধ্যমে।

অপরদিকে দুই বাংলার নন্দিত শিল্পী পোলাকের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার আবৃত্তি ছিল প্রেম,  প্রজ্ঞাপ্রসুত অনুভবে সুষমাময় ও অর্থময়। কবি সাবরিনা রুবিনের কবিতা আবৃত্তির সাথে নৃত্য পরিবেশন করেন শাওন ও ক্যারল।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তির অনুভবে চিত্রাংকন করেন উপমহাদেশের বরেণ্যচিত্রশিল্পী রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এম.পি. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া, সংসদ সদস্য এরোমা দত্ত। অনুষ্ঠানটি মূলত পোলাক ও রয়ার আবৃত্তিকে ঘিরেই ছিলো নানা আয়োজন।

অনুষ্ঠান প্রসঙ্গে স্বপ্নীল সজীব বলেন,‘ অনুষ্ঠানে যারা ভীষণ আন্তরিকতা নিয়ে উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। সবাই বেশ আন্তরিকতার সাথে বিশেষত দুই আবৃত্তিশিল্পী রয়া আপা এবং পোলাকের আবৃত্তি উপভোগ করেছেন, তাদেরকে অনুপ্রাণিত করেছেন-এটাই ছিলো এই অনুষ্ঠানের স্বার্থকতা। দু’জন শিল্পীই সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন। তাদের আবৃত্তি সবার মাঝে মুগ্ধতা ছড়াতে পেরেছে, এটাই ভালোলাগার।’
 

Link copied!