ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত মার্কিন অভিনেত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক

আগস্ট ১৩, ২০২২, ০২:৪১ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত মার্কিন অভিনেত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত মার্কিন অভিনেত্রী অ্যান হেচ মারা গেছেন। মৃত্যুকালে অ্যান হেচের বয়স হয়েছিল ৫৩ বছর এবং তার দুই ছেলে সন্তান আছেন। সড়ক দুর্ঘটনার এক সপ্তাহ পর অভিনেত্রীর মৃত্যু হলো। অ্যান হেচের পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দ্য গার্ডিয়ান।

তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা একটি উজ্জ্বল আলো, একজন সহৃদয়বান ও স্নেহময়ী মা এবং একটি অনুগত বন্ধু হারিয়েছি। অ্যানকে গভীরভাবে মিস করব। তিনি তার সুন্দর ছেলেদের মাঝে এবং তার প্রশংসনীয় কাজের মাধ্যমেই সবার মাঝে বেঁচে থাকবেন।

সর্বশেষ শুক্রবার (১২ আগস্ট) তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছিল, তার বেঁচে থাকার আশা একেবারেই কম। তবে হেচের খুব ইচ্ছা ছিল তার মৃত্যুর পর মরণোত্তর অঙ্গদানের।

গত ৫ আগস্ট সকালে অভিনেত্রীর গাড়িটি দ্রুতগতিতে এসে প্রতিবেশীর একটি অ্যাপার্টমেন্ট গ্যারেজে ধাক্কা মারে। সেখান থেকে বের হওয়ার সময়ই ঘটে দুর্ঘটনা। 

অ্যানের গাড়িতে আগুন ধরে যায়। সেই দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পাওয়ার পর থেকেই লস অ্যাঞ্জেলেসের উত্তরে ওয়েস্ট হিলস হাসপাতালে ভর্তি রয়েছেন আমেরিকান এই অভিনেত্রী।

ঘটনার পর লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছিল, গাড়িটি ধাক্কার পর মার ভিস্তার বাড়িটিতে আগুন লেগে যায়। ৫৯ জন ফায়ার সার্ভিসের কর্মীর একটি দল ৬৫ মিনিট টানা চেষ্টার পর বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রসঙ্গত, ‘দ্য ব্রেভ’, ‘শিকাগো পিডি’র মতো একাধিক টেলিভিশন সিরিজে দেখা মিলেছে অ্যান হেচের। জনপ্রিয় ধারাবাহিক ‘অ্যানাদার ওয়ার্ল্ড’ দিয়ে হলিউডে নিজের জায়গা পাকা করেন অভিনেত্রী। 

জিতেছিলেন ডেটাইম এমি পুরস্কারও। এ ছাড়া ‘সিক্স ডেজ সেভেন নাইটস’, ‘ওয়াগ দ্য ডগ’-এর মতো ছবির পরিচিত মুখ তিনি। ‘কোয়ান্টিকো’ সিরিজে প্রিয়াংকা চোপড়ার সঙ্গেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। সূত্র : দ্য গার্ডিয়ান।


আমারসংবাদ/টিএইচ

Link copied!