ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ম্যাজিক বাউলিয়ানার গ্র্যান্ড ফিনালেতে মৌ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২২, ০১:২৩ এএম

ম্যাজিক বাউলিয়ানার গ্র্যান্ড ফিনালেতে মৌ

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর গ্র্যান্ড ফিনালে। আর এই গ্র্যান্ড ফিনালেতেই দ্বিজ ভূষণের কথা ও সুরে ‘তোমায় হূদ মাঝারে রাখিবো’ গানে নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ।

নৃত্য রূপায়ণে আছেন নৃত্যলোক কালচারাল সেন্টারের কৃপা, দীপ্তি, ইলমা, দিবা, মহুয়া, মিম, শাওন, ফারাবী, মিলন, শোভন, সুজন, রিপন। নৃত্য পরিচালনায় আছেন কবিরুল ইসলাম রতন। কালিকাপ্রসাদ ভট্টাচার্য, সহজ মা এবং সহশিল্পীদের গাওয়া গানটিতে মৌ ও অন্যরা পারফর্ম করবেন।

সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘ম্যাজিক বাউলিয়ানা অনেক বড় পরিসরের একটি রিয়েলিটি শো। বেশ কয়েক বছর ধরেই এটি নিয়মিত হয়ে আসছে। গ্র্যান্ড ফিনালেতে আমিসহ আরও যারা পারফর্ম করেছি, আশা করছি সবার ভালো লাগবে।

শ্রদ্ধেয় কবিরুল ইসলাম রতনের অসাধারণ নৃত্য পরিচালনায় ‘তোমায় হূদমাঝারে রাখিবো’ গানে পারফর্ম করেছি। বেশ শৈল্পিক-দৃষ্টিনন্দন এবং মন ছুঁয়ে যাবার মতোই একটি পারফরম্যান্স করেছি আমরা। দর্শকের বিশেষভাবে অনুরোধ রইল আজকের ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর গ্র্যান্ড ফিনালে দেখার জন্য।’

এদিকে গতকাল একটি চ্যানেলে হাসান রেজাউল পরিচালিত মৌ অভিনীত একটি নাটক প্রচার হয়। এতে তার বিপরীতে ছিলেন মনির খান শিমুল। বাংলাদেশের মডেলিং জগতের দুই শীর্ষ তারকা মৌ ও নোবেল। তারা তাদের পরবর্তী প্রজন্মের মডেলদের কাছে আদর্শ হিসেবে বিবেচিত হন।

Link copied!