ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভালো গানের মধ্যদিয়ে বেঁচে থাকতে চান শবনম প্রিয়াংকা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

ডিসেম্বর ২, ২০২২, ০১:১১ এএম

ভালো গানের মধ্যদিয়ে বেঁচে থাকতে চান শবনম প্রিয়াংকা

শবনম প্রিয়াংকার মিষ্টি আর সুরেলা কণ্ঠটা অনেকের কাছেই এরই মধ্যে ভালোলাগার হয়ে উঠেছে। যেখানে তিনি আজ পর্যন্ত শুধু স্টেজ শো করেছেন সেখানে তার কণ্ঠের এক আলাদা শ্রোতা দর্শক ভক্তও তৈরি হয়েছে।

ইউটিউবে প্রকাশিত বিভিন্ন গানের মন্তব্যে এর প্রমাণ মিলে বেশি। চ্যানেল আই আয়োজিত ‘ক্ষুদে গান রাজ’ ও ‘সেরা কণ্ঠ’তে যথাক্রমে ২০১১ সালে ও ২০১৩ সালে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ক্ষুদে গান রাজ-এ সেরা ২০ পর্যন্ত এবং সেরা কণ্ঠ’তে সেরা ২৫ পর্যন্ত ছিলেন তিনি।

এরপর আর সামনে না যেতে না পারলেও থেমে থাকনেনি। বাবা ইয়াকুব হোসেন বাবলার কাছে গানে হাতখড়ি হওয়া শবনম প্রিয়াংকার। বাবার পরও কিছুদিন গান শিখেছেন তিনি মিল্টন খন্দকারের কাছে। বর্তমানে ছায়ানটে নজরুল সঙ্গীতের পাঁচ বছরের কোর্সের শেষ পর্যায়ে আছেন তিনি।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী শবনম প্রিয়াংকার প্রথম একক অ্যালবাম ‘নিমন্ত্রণ’ প্রকাশিত হয় ২০১৬ সালে। ২০১৮ সালে জহর কবিরের লেখা ও অভি আকাশের সুর করা ‘এক পৃথিবী ভালোবাসা’ গানটি তার সবচেয়ে হিট গান, প্রকাশিত হয় লেজার ভিশন থেকে।

এর পরও তার বাবার কথা ও সুরে ‘তোমার ইচ্ছেগুলো’ সঙ্গীতা থেকে প্রকাশিত হয়। শিগগিরই তার আরো তিনটি গান প্রকাশ পেতে যাচ্ছে। গানগুলো হচ্ছে রাজীবের সঙ্গে ‘রোজ রোজ তার ঘোরাঘুরি’। গানটি লিখেছেন ফাহমিদা রিসানা, সুর করেছেন ইয়াকুব হোসেন বাবলা।

এছাড়াও উর্বশি গানের ফোরাম সিজন থ্রি ও রেইন মিউজিক থেকে আরো দুটি গান প্রকাশ পাবে। পাঁচ বছর আগে শবনম প্রিয়াংকা ও তার বাবার কণ্ঠে একটি গান প্রকাশিত হয়। গানটির শিরোনাম ‘পুতুল খেলা’। গানটি লেখা ও সুর করা অনুপম বিশ্বাসের। এই গানটি অনেক শ্রোতা দর্শকের কাছে ভীষণ আবেগের।

তৃতীয় শ্রেণী থেকেই একজন গায়িকা হিসেবে শবনম প্রিয়াংকার যাত্রা শুরু। ২০০৬ সালে তিনি প্রথম গান গেয়ে সম্মানী হিসেবে ১৮ হাজার টাকা পেয়েছিলেন। প্রিয়াংকা জানান, তার লেখাপড়ার নেপথ্যে তার মা শরীফা সুলতানার ভূমিকা রয়েছে বেশি। আর গানের নেপথ্যে তার বাবারই ভূমিকা বেশি।

সঙ্গীত নিয়ে শবনম প্রিয়াংকা তার স্বপ্ন প্রসঙ্গে বলেন, ‘গানে আমার অনুপ্রেরণা শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম। তিনি বা তার মতো গুণী শিল্পীরা যেমন অনেক অনেক ভালো গান গেয়েছেন, সেসব গানই বেঁচে আছে আজও। আজও তাদের গান শোনার জন্য শ্রোতা দর্শকরা ভীষণ আগ্রহ প্রকাশ করেন। আমিও ঠিক তেমনি কিছু ভালো গান গেয়ে যেতে চাই।’ প্রিয়াংকার ভালো বন্ধু তাসিন, শামীমা, উর্মি ও আলো। শবনম প্রিয়াংকার ছোট ভাই প্রিয়ন্ত।

Link copied!