ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রকাশ্যে চুম্বনের ছবি নায়ক অঙ্কুশের

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৫:১৩ পিএম

প্রকাশ্যে চুম্বনের ছবি নায়ক অঙ্কুশের

অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন টালিউডের এক অন্যতম জুটি। বহু বছরের সম্পর্ক তাদের। চুটিয়ে প্রেম করলেও বিয়ের ব্যাপারে একেবারেই মুখ খুলতে নারাজ তারা। তবে প্রেমের সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালবাসার মানুষের উদ্দেশে লিখলেন একটি পোস্ট। আর সেখানেই এবার মুখ খুললেন বিয়ে নিয়ে।

এক ঘনিষ্ট ছবির সঙ্গে পোস্টটিতে লেখা, ‍‍`কিছু বিশেষ কারণে আমাদের বিয়ে হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।‍‍`

‍‍`ভ্যালেন্টাইনস ডে‍‍`র দিনই অঙ্কুশের জন্মদিন। প্রতি বছর এই দিনটা জমিয়ে উদযাপন করেন করেন তারা। অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি অনেকেরই প্রিয়। তাই তো অনেক দিন ধরেই তাদের বিয়ে নিয়ে সকলের মনে নানা প্রশ্ন। কবে বিয়ে করবেন তাঁরা?

সেই উত্তর না এলেও অঙ্কুশের সাম্প্রতিক পোস্ট উসকে দিচ্ছে নানা প্রশ্নের। এমন ঘনিষ্ট ছবি দিয়ে কেন নায়ক এমনটা লিখলেন? বিয়ে আদৌ হবে কি না তা নিয়ে প্রশ্ন তুললেন?

ক্যামেরার সামনে হোক কিংবা পেছনে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে পাশাপাশি দেখে এসেছেন দর্শক। সম্পর্কের বর্ষপূর্তির সময়ে এ কেমন ইঙ্গিত দিলেন নায়ক? উত্তর যদিও পাওয়া যায়নি। কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ঐন্দ্রিলার অভিনীত প্রথম সিরিজ় ‘শ্বেতকালী।’ অঙ্কুশের ঝুলিতে রয়েছে একগুচ্ছ সিনেমা। 

Link copied!