ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘ঠোকর’ সিনেমা শুরু

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৯, ২০২৩, ১১:১০ এএম

‘ঠোকর’ সিনেমা শুরু

শেষ হলো ‘ঠোকর’ সিনেমার প্রথম ধাপের শুটিং। ফ্রাইডে প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমা পরিচালনা করছেন মাজহার বাবু।

নির্মাতা জানিয়েছেন, গল্পের প্রয়োজনেই ছোট ছোট লটে ভাগ করে ছবিটির শুটিং করা হচ্ছে। প্রথম লটের শুটিং করা হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। এই পর্যায়ে শুটিং করেছেন মনিরা মিঠু, সাইফ চন্দন, আসমা ঝিলিক ও অধরা খান। দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ে বেশ কয়েকজন তারকা অংশ নেবেন। চলতি মাসেই ছবির বেশিরভাগ শুটিং শেষ হবে।

‘ঠোকর’ সিনেমায় নায়িকা হিসেবে আছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা অধরা খান। তার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন মডেল-উপস্থাপক ও ছোট পর্দার অভিনেতা ইভান সাইর।

পরিচালক মাজহার বাবু বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সাথে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব।’

মনিরা মিঠু বলেন, ‘সময় উপযোগী গল্প নিয়ে ছবিটি নির্মাণ হচ্ছে। আমার চরিত্রটা আমি অনেক উপভোগ করেছি। আশা করি ছবিটি সবার ভালো লাগবে।’

সাইফ চন্দন বলেন, ‘ভালো একটি কাজ হচ্ছে

Link copied!