ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৪৮ বছর পর মিসেস ইউনিভার্সের মুকুট জিতলেন ভারতীয় শেরি সিং

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১১:০৪ এএম

৪৮ বছর পর মিসেস ইউনিভার্সের মুকুট জিতলেন ভারতীয় শেরি সিং

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৪৮তম মিসেস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন ভারতীয় নারী শেরি সিং। দীর্ঘ ৪৮ বছর পর ভারতের ঝুলিতে ফিরল এই মর্যাদাপূর্ণ খেতাব।

বিশ্বের ১২০টিরও বেশি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হয়েছেন শেরি সিং। তার এই সাফল্যকে ভারতীয় গণমাধ্যমগুলো নারীর ক্ষমতায়নের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে।

মুকুট জয়ের পর অনুভূতি জানাতে গিয়ে শেরি বলেন, এই জয় শুধু আমার নয়, এটি প্রতিটি নারীর, যারা নিজেদের সীমা ছাড়িয়ে স্বপ্ন দেখতে সাহস করেন। আমি বিশ্বাস করি, আসল সৌন্দর্য শক্তি, সহমর্মিতা ও মানসিক দৃঢ়তার মধ্যেই নিহিত।

ভারতের ইউএমবি পেজেন্টসের জাতীয় পরিচালক উর্মিমালা বোরুয়া, যিনি শেরির মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেন, বলেন, আমরা সবসময় জানতাম শেরির মধ্যে আন্তর্জাতিক মানের সম্ভাবনা আছে। তার এই অর্জন ভারতীয় নারীদের জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করল।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, দীর্ঘ ৪৮ বছর পর মিসেস ইউনিভার্সের মুকুট ভারতে ফিরেছে। শেরি সিং তার অধ্যবসায়, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতার মাধ্যমে দেশকে গর্বিত করেছেন।

শেরি সিং নয় বছর ধরে বিবাহিত, তার একটি পুত্রসন্তান রয়েছে। তিনি ফ্যাশনে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং একসময় জাতীয় পর্যায়ের বাস্কেটবল খেলোয়াড় ছিলেন। ফিটনেস ও ফ্যাশন নিয়ে তার কাজ সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়-ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ২৫ হাজার।

এছাড়া তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

গ্র্যান্ড ফাইনালে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধকে সমান গুরুত্ব দেওয়া হয়, যেখানে শেরি এগিয়ে থেকে জয় ছিনিয়ে নেন।

জেএইচআর

Link copied!