ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু গুজব বললেন মেয়ে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ১০:৫১ এএম

অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু গুজব বললেন মেয়ে

মঙ্গলবার সকাল থেকেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিকস টাইমস, জি নিউজসহ একাধিক সংবাদমাধ্যম মৃত্যুর খবর দেয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজৃনাথ সিং, চিত্রনাট্যকার জাবেদ আখতার শোক জানিয়ে পোস্টও দেন। তবে এরপর অভিনেতার মেয়ে এশা দেওল বলেছেন, মৃত্যুর খবরটি গুজব। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, অভিনেতার অবস্থা স্থিতিশীল।

এক সপ্তাহের বেশি সময় আগে শ্বাসকষ্টের কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল সোমবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। আর অভিনেতাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তবে গতকাল রাতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাঁকে কেবল রুটিন চেকআপ ও চিকিৎসকের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তবে এর পর আজ সকাল থেকেই তাঁর মৃত্যুর খবর আসে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে। যা পরে নাকচ করলেন তাঁর মেয়ে এশা দেওল।

জেএইচআর

Link copied!