ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘দম’-কে ছাড়িয়ে এবার শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ০৫:১৭ পিএম

‘দম’-কে ছাড়িয়ে এবার শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’
সংগৃহীত ছবি

দেশের প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তার দৌড়ে নতুন মোড় নিয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই আলোচনায় থাকা সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে শোর সংখ্যায় এগিয়ে গিয়ে শীর্ষ অবস্থান দখল করেছে।

স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে তাদের ৮টি শাখায় মোট ২৯টি শো প্রদর্শিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’-এর। প্রথম সপ্তাহে ভালো সাড়া পাওয়ার পর দ্বিতীয় সপ্তাহে এর শো উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অন্যদিকে, শুরুতে এগিয়ে থাকা রেদওয়ান রনি পরিচালিত ‘দম’-এর শো কমে এখন দাঁড়িয়েছে ১৯টিতে। শোর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ‘রাক্ষস’, যার ৬টি শাখায় ১৩টি শো চলছে। এছাড়া ‘প্রেশার কুকার’ ৫টি শাখায় ৯টি শো নিয়ে চতুর্থ এবং ‘প্রিন্স’ ৬টি শাখায় ৭টি শো নিয়ে তালিকার নিচের দিকে রয়েছে।

পরিচালক তানিম নূর বলেন, দর্শকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া তাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে দলবেঁধে সিনেমা দেখতে আসছেন দর্শকরা যা নির্মাতা হিসেবে তাকে আনন্দিত করছে।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যাত্রা শুরু করতে যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। আগামী ৩ এপ্রিল থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে যাত্রীদের জীবনের নানা গল্প। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

এএন

Link copied!