ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফের বাবা হলেন অভিনেতা চাষী আলম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ২১, ২০২৬, ০৫:১০ পিএম

ফের বাবা হলেন অভিনেতা চাষী আলম

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ চরিত্র দিয়ে দেশজুড়ে পরিচিতি পাওয়া অভিনেতা চাষী আলম আবারও বাবা হয়েছেন। গত বুধবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার কাফরুল হাইটেক মাল্টিকেয়ার পার্ক হাসপাতালে তাঁর স্ত্রী তুলতুল ইসলাম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। অভিনেতা নিজেই গণমাধ্যমকে এই আনন্দের খবরটি নিশ্চিত করেছেন।

চাষী আলম বলেন, ‘বুধবার রাতে আমার স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন। আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাই।’

এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নেন চাষী আলম। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্ দ্বিতীয়।’

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিকভাবে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তুলতুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। এরপর ২০২৪ সালের ১০ জুলাই এই দম্পতির ঘরে প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেতা।

Link copied!