ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৭ দিনের রিমান্ডে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২৪, ১২:৩৫ এএম

৭ দিনের রিমান্ডে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

শনিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসীম তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে আজ সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

আ স ম ফিরোজ তিনটি বিতর্কিত নির্বাচনসহ আটবার জাতীয় সংসদের সদস্য ছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি।

ইএইচ

Link copied!