ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কবি, প্রাবন্ধিক তানজিমুল ইসলাম এর জন্মদিন আজ

মো. তানজিমুল ইসলাম

মো. তানজিমুল ইসলাম

আগস্ট ২, ২০২২, ১০:৫৪ এএম

কবি, প্রাবন্ধিক তানজিমুল ইসলাম এর জন্মদিন আজ
লেখক : মো. তানজিমুল ইসলাম

কবি, প্রাবন্ধিক মো: তানজিমুল ইসলাম (স্বপন) এর জন্মদিন আজ ২রা আগস্ট। তাঁর জন্ম উত্তরবঙ্গের দিনাজপুর জেলায়। সনদ পত্রে ”মো: তানজিমুল ইসলাম” নিকট আত্মীয় ও বন্ধু-বান্ধব এর কাছে ”স্বপন” নামে সু-পরিচিত।

বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো: মকসেদ আলী ও মা গৃহিনী নাজমা বেগম এর চার সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান তিনি। তাঁর শৈশব ও কৈশোরের নানা রঙের দিনগুলি কেটেছে দিনাজপুরে। উচ্চ মাধ্যমিক শেষে তিনি পাড়ি জমান কোলকাতায়।

ইংরেজী সাহিত্যে পড়াশুনা শেষ করে তিনি উন্নয়ন জগতে পদার্পন করেন। পরবর্তীতে সমাজবিজ্ঞানে ও জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন তিনি। শিক্ষানুরাগী এই মানুষটি সম্প্রতি আইন বিষয়েও ডিগ্রী লাভ করেন।

২২ বছরের বর্ণিল কর্মজীবনে তিনি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় নিজেকে নিবেদন করেন। কর্মময় জীবনে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন, মানবাধিকার ও বিশেষ করে জেন্ডার ও উন্নয়ন বিষয়ে ব্যপক ভুমিকা রাখেন।

মো: তানজিমুল ইসলাম বর্তমানে ওয়ার্ল্ড ভিশন নামক একটি আন্তর্জাতিক সংস্থায় এডভোকেসি সমন্বয়কারী হিসেবে কাজ করছেন।

কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট হিসেবে তিনি বিভিন্ন বাংলা ও ইংরেজী জাতীয় দৈনিকে সমসাময়িক বিষয়ে কলাম লিখে যাচ্ছেন। তাঁর লেখা “গোধূলীর নীলকাব্য” ”সময়ের খেরোখাতা” ও “ঐক্যের মিছিলে” নামক তিনটি গ্রন্থ ইতোমধ্যে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।

বিরল প্রতিভার এ সংগঠক ও রসিক মানুষটি অতি সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয়জন। এমনি করেই তাঁর বাকী জীবন কেটে যাক- এই শুভ কামনায়। প্রিয়মুখ এই মানুষটির শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

 

Link copied!