ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

“চিলে কান নেয়নি”

জিয়া উদ্দিন

জিয়া উদ্দিন

জানুয়ারি ৩০, ২০২৬, ১২:২৫ পিএম

“চিলে কান নেয়নি”

“চিলে কান নেয়নি”

চিলে কান নিয়েছে
এই গুজবে কান পেতে
চিলের পেছনে হন্য হয়ে ছুটছে বন্যরা,
সময়ের বোধহীন সৈন্যরা
অন্তহীন এক অগস্ত্য যাত্রায়।

ঢাকের বাদ্যে
যার কান গেছে বলে চিৎকার,
তার কণ্ঠ আজ চাপা পড়ে যায়।

হুজ্জতে বাঙালি, শোন
চিলে কান নেয়নি।
চিলে ছোঁ মেরে নিয়েছে আমাদের বিবেক।

আমরা আজ বিবেকহারা,
তাই বিশ্বাস করি
যে যা বলে মনগড়া

চলছে আমাদের মননের মন্বন্তর পর্ব,
চেতনা আজ বনসাই
 শিকড়ছেঁড়া, খর্ব

সর্বনাশের প্রান্তকূলে বসে
জাঁহাপনা, নীরোগণ
আর সভাসদগণ
বাঁশি না বাজিয়ে
শান্তি, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মোহনায়
হাত মেলান।

সার্বভৌমত্বের নন্দিত নান্দীপাঠ করে
মাটিবর্তী মানুষের
পায়ের নিচের মাটিকে
শক্ত, পোক্ত করুন।

আমরা চাই শান্তি,
চাই ন্যায়,
চাই ঐক্য ও মেলবন্ধন।

এ দেশের প্রতি ইঞ্চি মাটি
প্রতিটি মানুষের মৌরসি ঘাঁটি,
মায়াবী বসতবাটি।

জেএইচআর

Link copied!