ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

নকআউটে আজ মেসি-সালাহ দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৭:১৩ এএম

নকআউটে আজ মেসি-সালাহ দ্বৈরথ

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে আজ জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধিত্বকারী মিসর। আটলান্টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট, আর পরাজিত দলের বিশ্বকাপ অভিযান শেষ হবে এখানেই।

আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠেছে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ের পর। তবে সেই ম্যাচে দলটির পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো, আক্রমণে ধার কমে যাওয়া এবং রক্ষণে কিছু দুর্বলতা স্কালোনির ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এসব বিষয় মাথায় রেখে ম্যাচের আগে অনুশীলনে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বদলি হিসেবে ভালো খেলায় লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। পাশাপাশি ইনজুরি কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেসও লাউতারো মার্তিনেসের জায়গায় সুযোগ পেতে পারেন।

আর্জেন্টিনার জন্য আরেকটি স্বস্তির বিষয়, আগের ম্যাচের মতো অতিরিক্ত গরমে খেলতে হচ্ছে না। আটলান্টার শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে আবহাওয়ার প্রভাব কম থাকায় খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা মিসরও আত্মবিশ্বাসী। দলটির সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তার সঙ্গে আক্রমণে থাকবেন ওমর মারমুশ, আর মাঝমাঠে সৃজনশীল ভূমিকা পালন করবেন ইমাম আশুর, যিনি ইতোমধ্যে এই বিশ্বকাপে দুটি গোল করেছেন।

ম্যাচের আগে আত্মবিশ্বাসের সুর শোনা গেছে মিসর শিবিরেও। দলের সহকারী কোচ ইব্রাহিম হাসান বলেছেন, প্রতিপক্ষের তারকাদের নিয়ে ভাবার চেয়ে নিজেদের খেলায় মনোযোগ দেওয়াই তাদের লক্ষ্য। তার ভাষায়, মেসি যেমন আর্জেন্টিনার শক্তি, তেমনি মিসরেরও আছে সালাহ এবং লড়াই করার মতো একটি ঐক্যবদ্ধ দল।

কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও নকআউট পর্বে কোনো হিসাবই শেষ পর্যন্ত নিশ্চিত নয়। একটি মুহূর্তের ভুল কিংবা একটি অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। তাই আটলান্টার এই লড়াইয়ে নজর থাকবে দুই সুপারস্টার- লিওনেল মেসি ও মোহামেদ সালাহর দিকে। তাদের মধ্যে কার হাসি ফুটবে, আর কার বিশ্বকাপ স্বপ্ন থেমে যাবে, সেটিই এখন দেখার অপেক্ষা।

এএন

Link copied!