ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাটহাজারীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২২, ০৩:২৬ পিএম

হাটহাজারীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে সাথী আক্তার (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকালে হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত সাথী আক্তার ওই এলাকার অছি অসিমিয়া মিস্ত্রির বাড়ির নুরুল আবছারের মেয়ে ও হাটহাজারী নোমানিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে কম্বল শুকাতে পুকুর পাড়ে যায় সাথী। পরে আর ঘরে না ফেরায় পরিবারের সন্দেহ হয়, কারণ সে মৃগীরোগে আক্রান্ত ছিলো। তাই দ্রুত পুকুরে নামতেই তার মরদেহ খুঁজে পাওয়া যায়। সাথী কিছুদিন আগেও একইভাবে পুকুরে পড়েছিল, তখন পথচারীরা দ্রুত উদ্ধার করেছিলো। আজ বাদ আছর তার নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হবে বলেও জানা যায়।

কেএস 

Link copied!